খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে জিলিপি - The News Lion

খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে জিলিপি

 



উপকরণ: 

ময়দা -১ কাপ

কর্নফ্লাওয়ার -১ চা চামচ

বেকিং সোডা কিংবা খাবার সোডা - ১ চা চামচ 

 টক দই - ২ টেবিল চামচ

 ভিনিগার- ১ চা চামচ

 কমলা খাবার রং-  ১ চিমটি 

 চিনি - ১ কাপ

 জল - ১ কাপ

 এলাচ গুঁড়ো - ১ চা চামচ

 সাদা তেল - পরিমাণ মতো



প্রণালী:

প্রথমে একটা পাত্রে ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে সেটাতে টক দই ও পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করুন। এবার সেই মিশ্রণে সামান্য ভিনিগার ভালো করে মিশিয়ে, অল্প কমলা খাওয়ার রং ভালো করে মিশিয়ে নিতে হবে।


অন্য একটি বড় পাত্র গ্যাসে বসিয়ে চিনি ও জল দিয়ে সিরা তৈরি করুন। সিরাটিতে হালকা চিট হলেই গ্যাস বন্ধ করে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার নন স্টিক ফ্রাই প্যানে সাদা তেল গরম করুন। আগে তৈরি করা ময়দার ব্যাটারে সামান্য পরিমাণ খাবার সোডা ভালো করে মিশিয়ে নিন। একটি জিপ লক ব্যাগ কিংবা দুধের প্যাকেটে ভরে কোনাটা একটু খানি কেটে নিন। 


তেল ভালো করে গরম হলে ওই ব্যাটার দেয়া ব্যাগ থেকে ঘুরিয়ে-পেঁচিয়ে জিলিপের আকারে তেলে দিয়ে ভাজুন।একটু মুচমুচে লাল হলে, গ্যাস থেকে নামিয়ে নিন। এবার জিলিপি গুলির তেল ঝরিয়ে গরম সিরার মধ্যে এক মিনিট মতো ডুবিয়ে তুলে নিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.